আন্তর্জাতিক নদীকৃত্য দিবস আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে দেশে গতকাল থেকেই নানা কর্মসূচি পালন শুরু হয়েছে। তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী রক্ষায় একাধিক সংগঠন থাকলেও আজকে তাদের কোনো কর্মসূচি চোখে পড়ছে না। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দখল দুষণে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। জানা যায়, ১৯৯৮ সাল থেকে সারাবিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে আজ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে বিভিন্ন সংস্থা। শীতলক্ষ্যা নদীর পানি দিন দিন কালো হয়ে যাচ্ছে। দখলে ও দুষণে মৃত প্রায় শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যার তীরে শত শত দখলদার স্থাপনা করে বসে আছে। নদীর তীরে গড়ে উঠা ইটের ভাটার কালো ধোঁয়া ও কলকারখানার বর্জ্য পানিতে মিশে নদীর পানির রঙ কালো ও দুর্গন্ধময় করে ফেলেছে। দিন যতই যাচ্ছে নদীরগুলোর পানি বিষাক্ত হয়ে উঠছে। একই সঙ্গে নদী খেকোরা তাদের দখল কাজও চালিয়ে যাচ্ছে। এই অবস্থার অবসান করতে নদীগুলো যেন বাঁচার আর্তনাদ করছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ