1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আল হেরা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুতে নেই ব্যবস্থা!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আল-হেরা নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় মোস্তাকিম (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠলেও এতে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি জেলা স্বাস্থ্য বিভাগকে। রোববার (১০ মার্চ) সকালে শহরের খানপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ৪ দিন পার হলেও বুধবার (১৩ মার্চ) পর্যন্ত কোন অভিযান কিংবা কোন ধরনের ব্যবস্থা হাসপাতালটির বিরুদ্ধে নেয়া হয়নি বললে জানা গেছে।
মৃত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। এর আগে শনিবার (৯ মার্চ) খানপুর এলাকায় আল-হেরা নামে ক্লিনিকে ভর্তি করানো হয় মোস্তাকিমকে। তার টনসিলের অপারেশনও হয় সেখানে। সকালে এসে তার মরাদেহ ওটি রুমে দেখতে পায় পরিবার। সেসময় মৃতের বাবা রমজান আলী জানান, বাচ্চার টনসিলের অপারেশন করেছে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। রাতে অপারেশন হলেও সকালে আমরা হাসপাতালে এসে ওটিরুমে দেখি ছেলেকে রাখা, তখনো তার জ্ঞান ফেরেনি। তবে সে কোন সাড়া শব্দ করছিল না। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক, নার্স কাউকে আমরা খুঁজে পাইনি। ক্লিনিক ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে। আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।  সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মৃধা বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে এখানে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিবার যদি অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park