দুয়ারে কড়া নাড়ছে মাহে রমজান। আর মাত্র কয়েক পরই শুরু হবে পবিত্র এই মাস। এই মাসের সময় রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিনছেন নগরবাসী। তবে অন্য তেলের দাম শুনে হতাশ হচ্ছেন মধ্যম আয়ের ক্রেতারা। সরকারি নির্দেশনা আসার পরও বাজারে আগের মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ঘোষণা দেওয়া হয়, ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে। তবে ঘাষণা কার্যকরের ১০ দিনেও তেলের দাম অপরিবর্তিত থাকায় ক্ষোভ প্রকাশ করছেন নগরবাসী। নির্দেশনা পর তেলের দাম না কমার পিছনে ব্যবসায়িদের কারসাজি এবং বাজার মনিটরিংয়ের ব্যার্থতাকে দায়ী করছেন সচেতন মহল। রবিবার (১০ মার্চ) বিকেলে সরেজমিনে এমনই তথ্য মেলে নগরীর দিগুবাবুর বাজারে। ২০ ফেব্রæয়ারি তেলের নতুন দাম নির্ধারন করে বাণিজ্য মন্ত্রণালয়। কথা ছিলো ১ মার্চ থেকে কার্যকর হবে। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে এখনও খুচরা পর্যায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১৭০ টাকায়। তবে সামান্য দাম কমেছে ৫ লিটার বোতলজাত তেলে। ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৭৭৫ থেকে ৭৮০ টাকা পর্যন্ত।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ