আর মাত্র দুদিন পরেই পবিত্র মাহে রমজান। আর এ রমজানকে সামনে রেখেই নগরীতে বিভিন্ন মার্টেকগুলো, জমতে শুরু করেছে ঈদ কেন্দ্রীক কেনাকাটায়। দোকানগুলোতে ক্রেতা সংখ্যা অনেকটাই কম। তবে ঈদের বাজার জমজমাট রাখতে বিপণী বিতানসহ কাপড় ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে শুরু করেছে। ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থেকেই চাহিদা অনুযায়ি মালামাল উঠিয়েছেন তারা। বিগত ঈদ গুলোর থেকে প্রত্যাশামূলক বিক্রির আশা করছেন বিপণী বিতান গুলো।
দীর্ঘ দিনের এক অভিশপ্ত পথের কাঁটা হকার মুক্ত হয়েছে নারায়ণগঞ্জ নগরী। সংসদ সদস্য, মেয়র এবং প্রশাসনের সমন্বয়ে অনেকটা স্বাচ্ছন্দেই চলাফেরা করতে পারছে নগরবাসী। কিছু কিছু জায়গায় হকার প্রশাসনের মধ্যে ‘চোর পুলিশ’র খেলা চললেও অধিকাংশ জায়গায় বর্তমানে হকারমুক্ত। এতে করে যেমন যানজট ভোগান্তি কমেছে তেমনি মার্কেটে ব্যবসায়ীদের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। মার্কেট ব্যবসায়ীরা জানান ‘ফুটপাতের নি¤œমানের পণ্য বাদ দিয়ে মানুষ এখন মার্কেট মূখী হবেন, তাই নি¤œ ও মধ্যবিত্তরা যাতে মার্কেটে কেনাকাটা করতে পারে সেদিকেও বিশেষ নজর দিবেন ব্যবসায়ীরা’
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ