1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

মেয়র আইভি ও এমপি সেলিম ওসমানের বিরুদ্ধে দখলের অভিযোগ সিপিবি সভাপতির

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড হাফিজুল ইসলাম বলেছেন, বিভিন্ন শপিং মলের সামনে যারা স্থায়ীভাবে ফুটপাত দখল করে রেখেছেন। বিকেএমই’র সভাপতি মহোদয় ও মাননীয় সংসদ সদস্য, আপনি যেই বিকেএমই অফিস করেছেন। আপনার অফিসের সামনে আপনি জায়গা দখল করে রেখেছেন, স্থায়ীভাবে জায়গা দখল করেছেন। আপনি সেখানে ফুলের বাগান তৈরি করেছেন। এটা কি দখল হয় নাই?
শুক্রবার (৮ মার্চ) বিকেলে নগরীর চাষাঢ়া শহিদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সেখানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মেয়রকে বলেন, মাননীয় মেয়র মহোদয় আপনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মিলনায়তন তৈরি করেছেন। সেইখানে ফুটপাতের জায়গায় স্থায়ীভাবে দখল করে স্থাপনা তৈরি করেছেন। এটা কি ফুটপাত দখল হয় নাই?
কমরেড হাফিজুল বলেন, প্রত্যেকটি হোটেল রেস্টুরেন্টের সামনে যান। প্রত্যেকটি হোটেল-রেস্টুরেন্ট ফুটপাতের জায়গা দখল করে রেখেছে। আপনার আসল জায়গায় হাত দিবেন না। ওই গরিব মানুষ যারা পেটের ভাত জোগাড় করার জন্য পুলিশের ধাওয়া খায়। যারা মেঘ-রোদ-বৃষ্টি উপেক্ষা করে পেটের ভাত জোগাড় করে, আপনারা তাদের দখলকারী বলছেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আরও বক্তব্য রাখেন দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা হকার্স সংগ্রাম পরিষদের নেতাকর্মীবৃন্দ ও ক্ষুদ্র হকার ব্যবসায়ীগণ। বক্তব্য শেষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীরা বঙ্গবন্ধু সড়কে দলটির পতাকা প্রদর্শন করে আনন্দ র‍্যালি করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park