1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

দেশ ডিজিটাল হওয়ায় আমার কোটি-কোটি টাকা বেচে গেছে…….. সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, প্রযুক্তির যেমন ভালো দিক আছে তেমনই এর খারাপ দিকও আছে। এ বিষয়টির কন্ট্রোলিং লাগবে। আমি ব্যক্তিগতভাবে বলব, আজকে ডিজিটাল বাংলাদেশ দেখে আমি ব্যক্তিগত ভাবে কোটি-কোটি টাকা অপচয় থেকে বেচে গেছি। আগে, প্রতি মাসে ইউরোপ যেতে হতো ব্যবসা-বানিজ্য করার জন্য। আমি গত ৮ বছরে প্লেনের একটা টিকিট কাটি নাই ইউরোপ যাওয়ার জন্য। আমার এক্সপোর্ট হচ্ছে কিন্তু আমার ইউরোপ যেতে হয় না।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান। এসময় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি সেলিম ওমাসন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, আজকের মায়েরা বাচ্চাদের হাতে একটা ল্যাপটপ বা টেলিফোন দিয়ে বাচ্চাদের ভাত খেতে বসিয়ে দেন। বাসার কাজের লোকেরা তার বাচ্চাকে ভাত খাওয়ায়। সে জানেনা, কি মাছ দিয়ে কি তরকারি দিয়ে সে ভাত খাচ্ছে। এতে, বাচ্চারা কিছু শিখতে পারে। সেলিম ওসমান বলেন, আমি তাকে অনুরোধ করব আমার একটা অর্গানাইজেশন আছে, বিকেএমই। আমার ওখানে ৩ টা ফ্লোর পড়ে আছে, আমাদের জেলা প্রশাসক সহযোগিতা করলে। আমাদের নারায়াণগঞ্জের বায়িং হাউজে অনেক মহিলার দরকার আছে। সেখানে ভাষা শেখাতে চাই আমরা। সেখানে বিদেশি ভাষা শেখানোর সাথে যদি কম্পিউটার শেখানো যায়। বিশ্বাস করেন, নারায়াণগঞ্জ আরো উন্নত হবে। এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park