ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের সজীব ওয়াজেত জয়ের নির্দেশনায় বিগত ১৫ বছরে আমাদের দেশে ৬ লক্ষ ১৫ হাজার ফ্রিল্যান্সার দাঁড় করাতে পেরেছি। ৫০ হাজারেরও বেশি বিভিন্ন ডিভাইস মেনুফ্যাকচার অ্যাসেম্বলিং এর প্রজেক্টে কাজ করছে ছেলেমেয়েরা। আর এই সব সম্ভব হয়েছে মাত্র ১৫ বছরের ব্যবধানে।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান। এসময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, এখানে সেলিম ওসমান আছেন, সে তার মেধা এবং শ্রম দিয়ে নানা প্রতিষ্ঠান দাড় করিয়েছেন। সেখানে হাজার হাজার পরিবার কাজ করে আর্থিক ভাবে স্বচ্ছলতা পারতো হচ্ছে। এই জন্যই আমাদের প্রধানমন্ত্রী আমাদের বলে থাকেন, আমাদের জব শিকার নয় জব ক্রিয়েটর হতে হবে। আমরাও আজ তাই বলছি। আমরা কর্মসন্থান না খুঁজে , নিজে তৈরী করতে হবে। আমরা চাকরি না খুঁজে, নিজের উদ্যক্তা হতে পারি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ