1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

উপনির্বাচনে যে সব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

৯ মার্চ অনুষ্ঠিত হবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। সেই সাথে একই দিন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য ও ১ নং ওয়ার্ডর সাধারণ সদস্য নির্বাচিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় ৮ মার্চ দিনগত রাত ১২ টা থেকে ৯ মার্চ রাত ১২ টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে জানানো হয়, ৪ ধরণের যান নির্বাচনী এলাকায় পূর্বে উল্লেখিত সময় পর্যন্ত নির্বাচনী এলাকায় চলাচল করতে পারবে না। এরা হলো- ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক। এছাড়া ৭ মার্চ দিনগত রাত ১২টা হতে ১০ মার্চ রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবাতার নীরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লেখিত যানবাহন ছাড়াও অন্য যানবাজন চলাচলের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈদ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহে অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park