সদর উপজেলার চর সৈয়দপুর এলাকা থেকে এক নারীর (২২) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টায় চর সৈয়দপুর এলাকার শান্তা পাম্পের বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯ টায় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে এলাকাবাসী মরদেহ পড়ে থাকার সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে হাত-পা বাধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের পরিদর্শক (অফিসার ইনচার্জ) শাহাদাত হোসেন জানান, কম্বল পেঁচানো অবস্থায় এক মহিলার লাশ আমরা উদ্ধার করেছি। নিহত মহিলার নাম অন্যন্যা কর্মকার, পিরোজপুরের নগেন্দ্রনাথ কর্মকারের মেয়ে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ