1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

১০১ সদস্য বিশিষ্ট কমিটি জমা, অনুমোদন না হওয়ায় ক্ষোভ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘদিন ধরে কেন্দ্র জমা পড়ে থাকলেও কেন এতদিনেও রাজপথে রক্ত ঘাম ও শ্রম ঝরানো নেতাকর্মীদের একটি দলীয় পরিচয় দেয়া যায়নি তা নিয়ে দলের সাংগঠনিক সভায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা।

শনিবার (২ মার্চ) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে বিভাগের অন্তর্গত জেলা ও মহানগর ইউনিটের নেতাদের সাথে বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপি নেতারা। পাশাপাশি কমিটি নিয়ে অন্য একটি জেলার সাধারণ সম্পাদকের দেয়া কড়া বক্তব্যকে সমর্থন করেছেন নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে উপস্থিত নেতারা কড়া ভাষায় নানা বিষয় তুলে ধরেছেন। কেন দলের ত্যাগী ও রাজপথে রক্ত ঘাম শ্রম ঝরানো নেতাদের কমিটি পড়ে আছে অনুমোদন দেয়া হচ্ছেনা তাও জানতে চান নেতারা। একটি জেলার সাধারণ সম্পাদক যিনি নিজেও জেল খেটে বের হয়েছেন তিনি বলেন, আমাদের অনেক নেতাকর্মী কারাগার থেকে বের হয়েছেন, অনেকে এখনো আছেন, অনেকে রক্ত শ্রম দিয়েছেন অনেকের অঙ্গহানি হয়েছে। আমরা ২৮ অক্টোবরেরও অনেক আগে কমিটি প্রস্তুত করে কেন্দ্রে জমা দিয়েহি কই কেন কমিটি হলোনা। এত ত্যাগ শ্রম রক্ত দেয়ার পর তাদের দলীয় কোন পরিচয় না দিয়ে আবারো কর্মসূচীর জন্য কোন মুখে আমরা ডাকবো?

এসময় ঐ নেতা ক্ষুব্দ হয়ে সাংগঠনিক টিমকে বলেন, যদি আপনারা না পারেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে তাহলে আমাদের সাথে যুক্ত করে দিন। আমরা তাকে বলি। কেন এভাবে আমরা এত বিশাল সমাগম করার পরও সেদিন ব্যর্থ হলাম। কেন্দ্রের কাদের দোষ ছিল তাদের দায় ছিল? এগুলো খুঁজে বের করতে হবে।

জানা যায়, ২৮ অক্টোবরের সমাবেশের অনেক আগেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেয় জেলা বিএনপি। সেই কমিটি জমা দেয়ার পর থেকে হবে হচ্ছে করে এখনো অপেক্ষায় আছে। এদিকে জেলা বিএনপির কমিটির মাত্র দুটি পদ ছাড়া আর কারো কোন পদ পদবি নেই। এহেন অবস্থায় গেল আন্দোলনে আলোর মুখ দেখেনি জেলা বিএনপি। এ বিষয়টিও উঠে আসে সাংগঠনিক টিমের সাথে আলোচনায়।

বৈঠকে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিভাগীয় অন্যান্য জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park