১১ বছরেও মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার না হওয়ায় দেশের ২৫ জন বিশিষ্ট নাগরিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন।বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিবৃতিতে তাঁরা প্রধানমন্ত্রীর নির্দেশনা, হস্তক্ষেপ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন, ভাষাসৈনিক লেখক ও গবেষক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রবীন্দ্র-গবেষক শিক্ষাবিদ ড. সনজীদা খাতুন, লেখক অধ্যাপক যতীন সরকার, শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিশু সংগঠক অধ্যাপক মাহফুজা খানম, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, মানবাধিকার সংগঠক এড. সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ডা. সারোয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, শিক্ষাবিদ গবেষক ড. সফিউদ্দিন আহমদ, শিক্ষাবিদ অধ্যপক শফি আহমেদ, নারী-অধিকার কর্মী লেখক ড. মালেকা বেগম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি লেখক-গবেষক মফিদুল হক, মানবাধিকার কর্মী খুশি কবির, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ অধ্যপক এম এম আকাশ, ডা. লেনিন চৌধুরী ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ