নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। সমাবেশে বিদ্যুৎসহ জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, দাম বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় সংগঠনটি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির। নেতৃবৃন্দ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দাম বৃদ্ধির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও বিদ্যুৎসহ জ্বালানির দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানান।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ