1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের

লৌহজংয়ে ডহরি-তালতলা খালে বালুবাহী বাল্কহেড চলাচলের দায়ে ৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফসলী জমি ভরাট ও ডহরি-তালতলা খালে নির্দেশ অমান্যকরে অবৈধভাবে বাল্কহেড চলাচল এবং বালু পরিবহনের দায়ে সাত জনকে আটক করে মোট ৭ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে পয়তাল্লিশ দিনের কারাদণ্ড ও এক জনকে তিন মাসের কারাদণ্ড অনাদায়ে আরও পয়তাল্লিশ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই দণ্ডাদেশ দেন লৌহজং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান৷

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর কলাপারা এলাকার আবুল বাক্কার, উজিরপুর এলাকার মো. ইমরান, ফেনীর ফরহাদনগর এলাকার মো. বেলাল, পিরোজপুর নাজিরপুর এলাকার জাহিদ, বরগুনা বামনা এলাকায় হাবিবুর রহমান, পটুয়াখালী রাজাবালী এলাকার আব্দুল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার ইব্রাহিম৷ এই ৭ জনকে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়৷

এছাড়া ললৌহজং উপজেলার গাঁওদিয়া এলাকার মো. রুবেল মাদবরকে দুই লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড এবং অনাদায়ে আরো পয়তাল্লিশ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে৷
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন বলেন পদ্মা নদীতে বালু উত্তোলন ও অবৈধ ড্রেজার বাণিজ্যে এবং ডহরি-তালতলা খালে বাল্কহেড চলাচল বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল- ইমরান বলেন, নদীতে বালু উত্তোলন ফসলি জমি রক্ষায় ও অবৈধ বাল্কহেড ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷
উল্লেখ্য- গত ১০ আগষ্ট জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠকে ডহরী-তালতলা খাল দিয়ে বালুবাহী জলযান বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন৷
এলাকাবাসীরা জানায় প্রশাসনের নির্দেশ অমান্য করে চাদাবাজ ও দালাল চক্রের সহযোগিতায় রাতের আঁধারে এসব বালুবাহী বাল্কহেড চলাচল করছে৷ এসব বাল্কহেড টাকার বিনিময় পারাপার করে দিচ্ছে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজার এলাকার রাজন মুন্সী, লৌহজং উপজেলা গাঁওদিয়া এলাকার রুবেল মাদবর, শামুরবাড়ি ওস্তাকার পারা এলাকার আলী ওস্তাকারের ছেলে রিপন ওস্তাকার, আলেক ঢালীর ছেলে আনোয়ার ঢালী, মৃত- প্রিন্স চাকলাদারের স্ত্রী ফরিদা বেগম ও তাজু ঢালী, ডহরি এলাকার লিটু ও কালু মিয়া৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park