1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় ১৬ বছর পর বার্মাশীলে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন করলো নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদল

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যোথাযোগ্য মর্যাদায় পালন করলো নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদল। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের হামলা-মামলা আর পুলিশের ভয়ে গত ১৬ বছর গোদনাইল বার্মাশীলে প্রকাশ্যে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন করতে পারেনি বিএনপি শ্রমিকদল। যা স্বীকার করে বক্তব্য দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মাজেদুল ইসলাম।

এজন্য অনুষ্ঠানের আয়োজক নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য সচিব কাজী অকিল, যুগ্ন আহবায়ক মুন্না প্রধান, কাজী শাহীদ, ১ম যুগ্ন আহবায়ক মকবুল হোসেন বাবুকে উপস্থিত নেতাকর্মীরা ধন্যবাদ জানান। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এসএম আসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ সদর বন্দরে শ্রমিকদল যে শক্তিশালী তার প্রমান মিলছে বিভিন্ন কর্মসূচীতে। গতকাল ৩জুন মঙ্গলবার বিকালে গোদনাইল বার্মাশীলে নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও রান্না করা খিচুড়ী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে থাসা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৬ বছর আমরা প্রকাশ্যে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন করতে পারি নাই। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৬ বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তখন আমাদের সাথে আজকে যারা বড় বড় ব্যানার ফ্যাস্টুন ঢাঙ্গিয়ে বড় নেতা সাজতে চান তাদেরকে পাওয়া যায়নি। তখন আমাদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন। যদি আপনারা পাশে থাকেন তাহলে আগামী দিনেরও আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বিএনপির নেতৃত্ব দিবেন।

এই এলাকায় এখন যিনি থানা বিএনপি, জেলা বিএনপি’র ব্যাপারে নিজের নাম ফুটান, তিনি বড় নেতা সাজতে চান আসলে তিনি হলেন বহিস্কৃত। তাকে গত ১৬ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা যায়নি। তিনি শহীদ জিয়ার আত্নার মাগফিরাত কামনা করেন। নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী অকিলের পরিচালনায় দোয়া ও রান্না করা খিচুড়ী বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এসএম আসলাম, মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাসুদ আলম মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সামমুদ্দিন মিয়া। সহযোগীতায় ছিলেন, মো: মতিনম নিজাম প্রধান, তুর্কি প্রধান, অনিক, পরাগ, ইকবাল, তারেক, আল-আমিন, আমির হোসেন, গোলজার হোসেন ভোলা, রবিন, বাবুসহ আরো অনেকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park