নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ডিএন রোড এলাকার নিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম কাজী নূর হোসেন মিয়ার স্ত্রী দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ কাজী মো. ইসলাম মিয়ার মাতা মরহুমা শাহিদা বেগমের ১০তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ মে বৃহস্পতিবার।
মরহুমা শাহিদা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার স্নেহধন্য পুত্র আলহাজ্জ্ব কাজী মো. ইসলাম মিয়ার নিজ বাস ভবনে কোরআন খানী, দোয়া, কাঙ্গলাী ভোজসহ বাদ ফজর মাসদাইর কবরস্থানে কবর জিয়ারত করা হবে। মরহুমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্বীয় স্বজন ও শুভাকাঙ্খিদের বাদ যোহর তার নিজ বাস ভবনে মিলাদ ও দোয়ায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন মরহুমার পরিবারের পক্ষ থেকে। উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ই মে আজকের এই দিনে তিনি সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ