1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছবি তুলে ভোটার নিবন্ধন কাজ পরিদর্শন করলেন শ্রমিকদল নেতা এসএম আসলাম

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

গতকাল থেকে নাসিক ৬নং ওয়ার্ডস্থ সফুরা খাতুন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ছবি তুলে ভোটার নিবন্ধন কর্মসূচী শুরু হয়েছে। দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচী নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে চলছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
এদিকে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছবি তুলে ভোটার নিবন্ধন কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে কি না তা দেখতে গতকাল ১৭ মার্চ সোমবার সকাল ১১টায় পরিদর্শন করলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এসএম আসলাম। এ সময় তিনি তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের সাথে কথা বলেন। কোন ধরনের সমস্যা হলে শ্রমিকদল ও বিএনপি তাদের পাশে আছ বলে নিবন্ধন কর্মসূচীতে আসা তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের আশ^স্ত করেন এস এম আসলাম। ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়ার জন্য যে সব কাগজপত্র তথ্য সংগ্রহকারীদের দিতে হবে :
ক) ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি। খ) জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি। গ) নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)। ঘ) এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ঙ) ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)।
ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে : ক) নিজের নাম, পিতামাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে হুবহু মিলিয়ে লিখতে হবে। খ) জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। গ) স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। ঘ) কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না।
এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park