মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাড়ায় শহীদ মিনারে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহানগর বিএনপি’র সাথে একাত্বতা প্রকাশ করে একসাথে মিলে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের নেতৃতৃবৃন্দ।

মহানগর শ্রমিকদলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এসএস আসলামের নেতৃত্বে শ্রমিকদলের একটি বিশাল মহানগর বিএনপি’র প্রভাত ফেরীর সাথে একত্রে মিলিত হয়। এরপর মহানগর বিএনপি’র সাথে একত্রিত হয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন মহানগর বিএনপিও শ্রমিকদলের নেতৃবৃন্দ। এসময় মহানগর বিএনপি ও শ্রমিকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ