1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

আলোচনা-সমালোচনার জায়গাকে সাধুবাদ জানাই: মাসুদুজ্জামান

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান বলেন, । আমি যখন দায়িত্ব নেই তখন একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিল। তারা বলেছিল অনেকদিন পর এখানে একজন ভালো লোক দায়িত্ব নিয়েছে। কিন্তু আমি বলেছিলাম কিছুদিন অপেক্ষা করেন, বিরোধিতা শুরু হয়ে যাবে। এবং সেই বিরোধিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই সংগঠন আপনার আমার সকলের। আমি যখন এখানে দায়িত্ব নিতে আসি তখন আমি জেনেশুনে এসেছিলাম যে, এই দায়িত্বের বাকি চার মাস। আমি চার মাসের দায়িত্ব নেওয়ার পর আমাদের সকলের ইচ্ছা ছিল একটি সঠিক নির্বাচন নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়া। কিন্তু আপনাদের কি এই চার মাসও সহ্য হলো না? এই চার মাসে আমি এত কি করে ফেললাম।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরীর বাধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্য এ কথা বলেন মাসুদুজ্জামান।

এসময় তিনি আরও বলেন, যে আলোচনা বা সমালোচনার জায়গা সৃষ্টি হয়েছে আমি সেটাকে সাধুবাদ জানাই। তবে যে যাই করেন গঠনমূলকভাবেই করেন, ব্যক্তিগত আক্রমণ কইরেন না। আমার এই সাদা শার্টে কালি মাখানোর জন্য এখানে আসেনি। আমি এই সংগঠনে থাকাকালীন অবস্থায় কোন জায়গায় একটি দুর্নীতি-অনিয়ম সহ্য করব না। আমি দায়িত্ব নেবার প্রথমেই দেখতে চেয়েছিলাম একাউন্ট জিনিসটা কিভাবে আছে। এই পরিষদের যারা দায়িত্ব আছেন তাদের ধন্যবাদ জানাই তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্সের যতটুকু টাকা আছে, এই ক্যাটাগরির একটি চেম্বার অব কমার্সের থেকে বেশি থাকার কথা ছিল। তবে ব্যবসায়ীদের স্বার্থে যাতে সাধারণ ব্যবসায়ীদের ওপর চাপ না পরে তাই চাঁদা কম রাখা হয়। আপনার সংগঠন আপনার রক্ষা করবেন আমরা আপনাদের পাশে থাকবো।

এ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতি‌বেদন উত্থাপন ও অ‌নু‌মোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছ‌রের প্রস্তা‌বিত বা‌জেট উত্থাপন ও অনু‌মোদন করা‌নো হয়। সভার শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমা‌র্সের সভাপতি লি‌খিত প্রতিবেদন পাঠ করেন। প‌রে ব্যবসায়ীদের সম্মতিতে এন‌সি‌সিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পা‌রিশ্রমিক নির্ধারন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি সোহেল আক্তার সোহান, প‌রিচালক জাকা‌রিয়া ওয়া‌হিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সে‌লিম হো‌সেন, সাইফুল ইসলাম মাসুমসহ অন্যান্য পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park