1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

‘ওই চেয়ারে বসেই দল মতের ঊর্ধে সবার জন্য কাজ করবো’……রথযাত্রায় নাসিক মেয়র আইভী

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার যতটুকু করার দরকার আমি করব। আমি ওই চেয়ারে বসে দল মতের ঊর্ধে উঠে সবার জন্য কাজ করবো। মানুষের ওপর ভালবাসার আর কিছু নেই। মানুষের মর্যাদা মানুষের কাছে বিশাল। রক্ত সকলের এক। মানুষ একজনেরই সৃষ্টি, সেটা সৃষ্টিকর্তা। আমরা নানান জনে তাকে নানান নামে ডাকি। সুতরাং মানুষে মানুষে যেন ভেদাভেদ না থাকে।

রবিবার (৭ জুলাই) বিকেলে নগরীর লক্ষী নারায়ণ আখরা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন মেয়র আইভী। এসময় এক বক্তব্য এ কথা বলেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি।

বক্তব্য তিনি আরও বলেন, আমার এলাকা এটা। বহু স্মৃতিবিজড়িত এ এলাকা। আমার বাবার হাত ধরে এ এলাকায় ঘুরেছি আমি। এই পুরো এলাকায় আমার বাবার হাত ধরে বিচরণ ছিল। আমরা অনেক বিষয় নিয়ে ঝগড়া করি। কিন্তু যারা মহান তাদের কাছে কোন জাত, ধর্ম, বর্ণ নেই। তাদের ধর্ম নেই, তাদের কাজ মানুষের জন্য কাজ করা। ঈশ্বরের নাম জপার জন্য, আল্লাহর এবাদত করার জন্য হাজার হাজার ফেরেশতা ও দেবতা আছে। আমাদের মানুষদের তৈরি করেছেন তিনি মানুষের কাজ করার জন্য। মানুষের সেবা করার জন্য।

আইভী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। জাতির পিতা যেটা শুরু করেছিলেন তার কন্যা শখ হাসিনা সেই ধারাবাহিকতায় কাজ করছেন। আমাদের মাঝে এখন ধর্মে অনেক দিক আছে। দিনশেষে আমরা একই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি। তিনি সকল ধর্মকে ভালবাসে। কোন কট্টর মতবাদ এখন আর চলবে না। আপনার বিচার হবে আপনার কর্মে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park