1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

বন্দরে আলোচিত মনু হত্যায় ২জন আটক, পুলিশ বলছে ‘অভিযান অব্যহত’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

 চাঞ্চল্যকর মনু হত্যা মামলার দুই জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু। এ ঘটনায় নিহত মনুকে পিটিয়ে হত্যার সময় আটককৃতদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আটককৃতরা হলো, বন্দর থানার মুরাদপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে হত্যা মামলার ৯নং এজাহারভূক্ত আসামী ফরহাদ (২১) ও তার বড় ভাই মামলার ১০ নং এজাহারভূক্ত আসামী ফয়সাল (২৫)। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৭ জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে মনিরুজ্জামান ওরফে মনুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় তাকে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে, বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মনু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া মামলার দুই অভিযুক্তকে মঙ্গলবার রাতে বন্দর উপজেলার নয়াবাড়ী এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, মনুকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রকাশিত একটি ভিডিও দেখে গ্রেফতারকৃত আসামীদের সনাক্ত করা হয়। ঘটনার পর পর তারা পালিয়েছিলো। এমামলায় আরও একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park