1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

‘আমাকে চালানোর মতো নেতা, না.গঞ্জে তৈরি হয় নাই’

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

‘রিমোট্র কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছেন জিএম আরাফাত’, সম্প্রতি এমন অভিযোগ করেছেন মহানগর আওয়ামী লীগ ও বন্দর উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তাদের এই অভিযোগের উত্তর দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জিএম আরাফাত নিজেই। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জিএম আরাফাত বলেন, ‘রিমোট কনন্ট্রোলটা কে, সেটা তো বলতে হবে। আমাকে চালানোর মতো নেতা, নারায়ণগঞ্জে তৈরি হয় নাই।’ তিনি বলেন, ‘আমি কখনো কোথাও পদের জন্য বক্তব্য রাখিনি। আমি কখনো বলিনি যে, আমি সভাপতি সাধারণ সম্পাদক হতে চাই। আমার সৃষ্টি রাজপথে, এই পথ আমায় কোথায় নিয়ে যাবে, সেটা রাজপথই জানে। আমার বক্তব্য ছিলো এটা।’

নেতাকর্মীদের ক্ষুব্ধ হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘তাদের গাত্রদাহ হচ্ছে কারণ, আমি যে সকল বক্তব্য দিয়েছি; তার একটিও তারা ভাঙ্গতে পারে নাই। কারণ আমি ডকুমেন্টের কথা বলেছি। আমি বলেছি, মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামীর সন্তানকে সভাপতি করেছে। আমি যে মিথ্যা কথা বলেছি, কই কেউ তো এই কথা বললো না।’

তিনি আরও বলেন, ‘আনোয়ার সাহেব ও খোকন সাহেব যদি আরও ২০ বছর মহানগরের দায়িত্বে থাকে, এতে আমার তো কোন আপত্তি নাই। আমি তো নিজের জন্য কিছু বলি নাই। আমি বলেছি ত্যাগিদের কথা। আমিও তো চাইলে ডেইলি প্রোগ্রাম করতে পারি, তাদের বিরুদ্ধে কথা বলতে পারি। তবে আমি তো পাগল না।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park