1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

রেলওয়ের জমিতে মার্কেট নির্মান বন্ধে স্থগিতাদেশের সাইনবোর্ড নাসিকের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, এটা দীর্ঘ বারো বছর যাবৎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিতর্কিত জমির ব্যাপারে রেলসহ বিভিন্ন মন্ত্রনালয়ে আমরা চিঠি দিয়েছি। কদম রসূল ব্রিজটা যেখানে শেষ হবে সে জায়গাটা এখান থেকে একটু সামনেই। পাশাপাশি এ ব্রিজ দুই লেনের আর রাস্তা দুই লেনের। চার লেন যদি থাকে তাহলে এখানে এমন মার্কেট করার সুযোগ নেই।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে নাসিকের পক্ষ থেকে রেলওয়ের জমিতে মার্কেট নির্মানের স্থগিতাদেশের সাইনবোর্ড টানাতে এসে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আপনারা জানেন এখানে প্রতিদিন কী পরিমান জ্যাম থাকে। এটা হলে এখানে যে পরিমান মানুষের সমাগম হবে এতে সড়ক চলাচলের উপযোগী থাকবে না। ব্রিজে যাতায়াত ও মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে।

তিনি আরো বলেন, গত কয়েক বছর আগে এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়। এর মূল কারণ এই জ্যাম। তাই আমরা হাইকোর্টে আবেদন করেছিলাম এ মার্কেটটি এখানে যেন করা না হয়। গত ২০ তারিখ এ মার্কেটের কাজ বন্ধের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজ আমরা এখানে এসে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গিয়ে কেউ কাজ করলে আমরা আইনগত পদক্ষেপ নেব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park