1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

দুবাইয়ে নারী পাচারকারী দম্পতি না.গঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

দুবাইয়ে নারী পাচারকারী চক্রের মূলহোতা ইতি বেগম (৩৬) ও তার প্রধান সহযোগী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানায় র‌্যাব। শুক্রবার (৩১ মে) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার আসামিদের জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই। আসামিরা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণী ও কিশোরীদের দুবাইয়ের বিভিন্ন রেস্টুরেন্ট ও বাসাবাড়িতে উচ্চ বেতনে চাকরি, থাকা-খাওয়া ফ্রিসহ লোভনীয় সুযোগ-সুবিধার কথা বলে ফাঁদে ফেলে থাকে। দেশের বিভিন্ন এলাকার সাধারণ নারীরা বিনামূল্যে দুবাই গিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী ও সচ্ছল হওয়ার আশায় দুবাইতে যেতে রাজি হলে তাদের চক্রটির মূলহোতা ইতি বেগমের দুবাই প্রবাসী বোন শিউলি বেগমের কাছে পাঠানো হয়।

এরপর শিউলি বেগম মূলত দুবাইয়ে পাচারকৃত নারীদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে তার কাছে নিয়ে যায়। পরে সহযোগীদের নিয়ে পাচারকৃত নারীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে অসামাজিক কাজে বাধ্য করে। অসামাজিক কাজে লিপ্ত হতে অস্বীকার করলে ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং দেশে অবস্থানরত পাচারকৃত নারীর পরিবারকে ভয়-ভীতি দেখায়।

শামীম হোসেন আরও জানান, গত ৮ মার্চ চক্রটি বন্দর থানার ঝাউতলা এলাকার দরিদ্র পরিবারের এক নারীকে রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে দুবাইতে পাচার করে। সেখানে পৌঁছে কথা অনুযায়ী কাজ না পেয়ে এবং নির্যাতনের মাধ্যমে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য হয়ে ওই ভুক্তভোগী নারী তার পরিবারকে বিষয়টি জানায়। একই কায়দায় দুবাইতে পাচারকৃত একাধিক নারীকে নির্যাতনের মাধ্যমে অসামাজিক কাজে বাধ্য করা হচ্ছে বলেও ভুক্তভোগী তার পরিবারকে জানায়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park