1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

দীর্ঘ ৭০ মাস কার্যালয়হীন নারায়ণগঞ্জ বিএনপি

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

এক দুই মাস নয় টানা ৭০ মাস ধরে কার্যালয়হীন অবস্থায় ঘরে এবং হোটেলে বৈঠক ও সভার মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হয়েছে নারায়ণগঞ্জ বিএনপিকে। রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করা বিএনপির জেলা কিংবা মহানগর কার্যালয় নেই প্রায় ৭০ মাস ধরে।

দীর্ঘ এ সময়ে তাদের নেওয়া হয়নি কোনো সমন্বিত অস্থায়ী কার্যালয়ও। নেতারা বলছেন, কার্যালয় নিতে উদ্যোগ নেয়া হলেও বিএনপিকে কেউ কার্যালয় ভাড়া দিতে চাচ্ছেনা, তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি দলীয় কার্যালয় ভাড়া নেয়ার জন্য।

২০১৭ সালের মার্চ মাসে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। কার্যালয়টি না ভাঙতে আদালতে মামলা করেছিল বিএনপি। সে মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) জয়ী হয়। বর্তমানে সেখানে বহুতল ভবন তৈরি হয়েছে। বলা হয়েছে, সেটি সম্পন্ন হলে সেখানে বিএনপির অনুরূপ কার্যালয় বুঝিয়ে দেবে নাসিক অথচ সেই কার্যালয়ের স্থানেই চলছে দোকান বরাদ্দের কাজ।

মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দুজনেই আইনজীবী হওয়ায় তাদের চেম্বারেই আপাতত রাজনৈতিক কাজ পরিচালনা করছে মহানগর বিএনপির। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয়তলায় নিজস্ব কার্যালয়টি রাজনৈতিক কাজে ব্যবহার করছেন। সেখানে তিনি তার অনুগত নেতাকর্মীদের নিয়ে বসে দলীয় বৈঠক ও সভা করেন।

বিএনপির নেতাকর্মীরা প্রায় প্রতিদিন নানা মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। সেখানে দলের আহবায়ক ও সদস্য সচিবদের পেয়ে আপাতত আদালত এলাকায় বিভিন্ন আইনজীবীর চেম্বারে তারা দলীয় কার্যাক্রম ও সভা করে থাকেন।

এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অস্থায়ী কার্যালয়ও ব্যবস্থা করা হয়নি। তারা বিভিন্ন হোটেল, রেস্তোরায় দলীয় সভা সমাবেশ করে যাচ্ছেন।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা অফিস খুঁজছি। আমাদের এখন কেউ অফিস ভাড়া দিতে চায়না। সুবিধাজনক স্থানে অফিস পেলে আমরা নেব। আপাতত সংগঠন গোছাতে কাজ করছি আমরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park