1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এমপি শামীম ওসমানের জন্মদিনে আওয়ামী লীগ নেতা মুন্নার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন একেএম শামীম ওসমান। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উতরাই। কারাভোগ করেছেন। ৪ বার বিপুল জনপ্রিয়তায় সংসদ সদস্য হওয়ার রেকর্ড গড়েছেন।

আজ বুধবার ২৮ ফেব্রুয়ারী তাঁর ৬৩তম জন্মদিন। প্রিয় নেতা শামীম ওসমানের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মসজিদ ও মাদরাসার সভাপতি তানভীর কবির মুন্না। জননেতা একেএম শামীম ওসমানের জন্মদিনে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

মুন্না বলেন, নারায়ণগঞ্জ একটি আলোচিত জেলা, এই জেলাকে দেশের শীর্ষ স্থানে নিয়ে আসার জন্য শামীম ওসমান প্রতিনিয়ত কাজ করছেন। শামীম ওসমান নারায়ণগঞ্জের গর্ব। শুধু নারায়ণগঞ্জে নয়, শামীম ওসমান সারাদেশে অনন্য এক নেতা। আমরা এমন নেতার সান্নিধ্য পেয়ে ধন্য। আজ এই সুযোগ্য নেতার জন্য নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ হচ্ছে। টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ, চলমান ডিএনডি প্রকল্প, নারায়ণগঞ্জের ডিজিটাল টেলিফোন, লিংক রোড নির্মাণ, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, সিদ্ধিরগঞ্জে গ্যাস সমস্যার সমাধান, বক্তাবলীতে বিদ্যুৎ সংযোগ, তোলারাম কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, নতুন আদালত ভবন, জেলা কারাগার নির্মাণ শামীম ওসমানের বড় কাজগুলোর অন্যতম। তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।শামীম ওসমানের নিঃস্বার্থ সেবা এবং অবিশ্বাস্য অবদান নারায়ণগঞ্জবাসী কখনই ভুলবে না। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে যাতে শামীম ওসমান কাজ করতে পারেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park