1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীতে মহানগর আ.লীগের দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

প্রয়াত রাজনীতিবিদ ও পৌর পিতা আলী আহাম্মদ চুনকার ৪০তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ২নং রেল গেইট এলাকায় দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
আলোচনা সভায় আনোয়ার হোসেন বলেন, আজ প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা সাহেবের মৃত্যুবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার আত্মার মাগফেরাত কামনায় আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আলী আহাম্মদ চনুকা ছিলেন একজন সমাজকর্মী। একজন বিডি মেম্বর থেকে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জ পৌর শহরের পৌর পিতা হিসেবেও আখ্যায়িত হয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অত্যন্ত সেন্হ করতেন। আলী আহাম্মদ চুনকা সাধারণ মানুষের সাথে মিশতেন, সাধারণ মানুষের সাথে কথা বলতেন। তাই তিনি সবার প্রিয় মানুষ ছিলেন। তিনি মানুষের সেবা করতেন, এই জন্যই বার বার পৌর পিতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
আলোচনা সভা শেষে পৌর পিতা আলী আহাম্মদ চুনকার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, প্রচার বিষয়ক সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু, আইন বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলি খোকন, প্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, কার্যকরী কমিটির নেতা উত্তম সাহা, শামীম খান, সাখাওয়াত হোসেন সুমন, রমজান আলী, মানিক হোসেন সহ আরো অনেকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park