1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মুসলিম বিশ্বকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মুন্না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মসজিদ ও মাদরাসা কমিটির সভাপতি তানভীর কবির মুন্না। তিনি মর্যাদাবান এই রাতের ফজিলতে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, ‘শবে বরাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য অসীম মহিমাময় সৌভাগ্যের রাত। হাজার রাতের চেয়ে উত্তম এই রাতে রয়েছে মহান করুনাময় আল্লাহ তায়ালার অনুগ্রহ ও কৃপা লাভের অনুপম সুযোগ।’ পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে আওয়ামী লীগ নেতা মুন্না বলেন, বিশ্বের সব মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী কল্যাণময়। এ রাতে কৃতকর্মের নিরিখে মানুষের ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আল আমীন। তাই এ পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে প্রার্থনা করেন। পবিত্র লাইলাতুল বরাতের এ রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেশবাসীকে তিনি আহ্বান জানান। নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পাওয়ার জন্য কলুষমুক্ত সরল-সোজা পথে চলতে বান্দারা আল্লাহর সাহায্যের জন্য মোনাজাত করেন উল্লেখ করে তানভীর কবির মুন্না বলেন, এ মহিমাময় রাতে সবার জীবন যাতে সুখকর হয় তার জন্য আমি আল্লাহর দরবারে কায়মনো বাক্যে মোনাজাত করি।এ রহমতের রাতে আমরা সবাই মানব জাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি মহান রাব্বুল আলামীনের নিকট সেজন্য রহমত ভিক্ষা চাইছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park