1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

বাবার মৃত্যুবার্ষিকীতে সেলিম ওসমানের ব্যাতিক্রম উদ্যোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

২০ ফেব্রুয়ারি শোক ও বেদনার দিন ওসমান পরিবারের সদস্যদের জন্য। ১৯৮৭ সালের এই দিনে ওসমান পরিবারের ছেলে, সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর এ কে এম শামসুজ্জোহা মৃত্যুবরণ করেছেন। প্রতি বছর এই দিনে পবিত্র কোরআন খানি, কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। কিন্তু এবার এসব আয়োজনের পাশাপাশি এক ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছেন এ কে এম শামসুজ্জোহার মেঝো ছেলে সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
সেলিম ওসমান বাবা শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে খরচ করার অর্থ দিয়ে, বন্দর উপজেলার মাহমুদ নগর এলাকায় অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারে আর্থিক সহায়তা করেছেন তিনি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নগরীর চাষাঢ়া হীরা মহলে পরিবারের আয়োজিদ বাবা এ কে এম শামসুজ্জোহা মৃত্যু বাষির্কী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে ওই সহায়তা নিজ হাতে তুলে দেন দানবীর খ্যাত এই সংসদ সদস্য।
এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের সদস্যদের চারটি ঘর নির্মাণের জন্য ওমর ফারক, জজ মিয়া, রুবেল ও শফিক মিয়ার কাছে ৫লাখ টাকা চেক তুলে দেন এমপি সেলিম ওসমান। এর আগে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের এমপি সেলিম ওসমানের নির্দেশে সানাউল্লাহ সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা সশরীরে মাহমুদনগর কলাবাগান এলাকায় গিয়ে তাদের খোঁজ-খবর নেন। একই সাথে তাদের ৪০ দিনের আহারের জন্য ৩বস্তা চাউল, ১৫কেজি ডাল, ১৫কেজি তেল, ১৫ কেজি আলু, ১৫ কেজি পিয়াজ, ৩কেজি সিম, ৩কেজি কাচা মরিচ, ৩কেজি আদা, ৩কেজি রসুনসহ প্রায় ৩৫ হাজার উপহার স্বরূপ দেন। এছাড়া বাবা মৃত্যুবার্ষিকীতে খানপুর দারুস সালাম এতিমখানা, খানপুর দারুন নাঈম মাদ্রাসা, গলাচিপা গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শীতলক্ষ্যা মাদ্রাসা ও এতিমখানা ও নবীগঞ্জ ইসলামিয়া আলীম মাদ্রাসায় রাতে ভালো মানের রান্না করা খাবার বিতরণ করেন।

সেলিম ওসমান বলেন, বাবার মৃত্যুবাষিকীতে সব সময় বড় আয়োজন থাকে। এবার ভেবেছি বাবার জন্য আমরা যেই আয়োজন করে থাকি, সেই টাকা গুলো দিয়ে বন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের সহায়তা করবো। তাই আজকে তাদের হাতে ৫লাখ টাকার চেক তুলে দিয়েছি। উনাদের কাছে আমার মা-বাবার জন্য দোয়া চেয়েছি। এছাড়া জাতির পিতার শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেছি। এছাড়া বাবার মৃত্যুবার্ষিকীতে এতিমখানা ও মাদ্রাসায় রাতে ভালো মানের রান্না করা খাবারের আয়োজন করেছি।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি বন্দর মাহামুদনগর কলাবাগ এলাকায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এলাকাবাসী সহায়তায় প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ১৪ ফেব্রুয়ারি বন্দর উপজেলা পরিষদের এক সভায় তাদের খবর জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকে নির্দেশ দিয়ে খাদ্য সহায়তা পাঠান। পরে ১৬ ফেব্রুয়ারি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সেই বাড়ীতে সেলিম ওসামন সশরীরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সাথে কথা বলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park