1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ইসলামী ছাত্র আ‌ন্দোলন বন্দর প‌শ্চিম এর স‌ম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদের সঞ্চালনায় শাখা সভাপতি এম.জাহিদুল ইসলামের সভাপতিত্বে “থানা সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়ে‌ছে।
রোববার সকা‌লে বন্দ‌র শাহী মস‌জিদ আল কারীম মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র  আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদী জাতি গঠনে কাজ করা হচ্ছে। ভারতের প্রেসক্রিপশনে এ দেশে শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন চলছে। এ জাতিকে মেধাশূন‌্য করার চক্রান্ত চলছে।”
বিশেষ অতিথি’র বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আবুল হাশেম  বলেন, ” শতকরা ৯২ ভাগ মুসলমানের শিক্ষা ব্যবস্থায় কারা ট্রান্সজেন্ডার সংযোজন করেছে, তাদের পরিচয় তুলে ধরতে হবে। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সমকামিতার বিরোধীতা করায় আসিফ মাহতাব স্যারকে ব্র্যাক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, অন্যথায় ব্র্যাকের সকল প্রতিষ্ঠানকে বয়কট করা হবে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক সরোয়ার স্যারকেও চাকরিচ্যুত করার পাঁয়তারা করা হয়েছিল। এ ধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না।”
থানা সম্মেলন আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইমাম হোসেন, যুব আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাকিব, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাবেক প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তারিক হাসান,  সহ-সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইউসুফ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল ইসলাম রাফিন, দাওয়াহ্ সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান, প্রকাশনা দফতর সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ ইরফাত হোসাইন,
কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মদ হাসিবুল হাসান, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কলেজ সম্পাদক মুহাম্মদ নাইমুল ইসলাম মৃদুল, স্কুল সম্পাদক জিনাতুল ইসলাম সিয়াম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ মিনহাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আবু সাঈদ ওয়ার্ড ও থানা নেতৃবৃন্দ।
থানা সম্মেলনে নগর সভাপতি ২০২৩ এর বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল সাঈদ, সহ-সভাপতি হিসেবে এইচ এম ইউসুফ আহমদ  এবং সাধারণ সম্পাদক হিসেবে নাজুমল ইসলাম রাফিন এর নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park