1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নগরীতে সকাল পর্যন্ত বন্ধ ছিল ঢাকাগামী বাস

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

নগরীতে সকাল পর্যন্ত বন্ধ ছিল বন্ধন, উৎসবসহ বিভিন্ন ঢাকাগামী বাস। রবিবার (৪ ফেব্রæয়ারি) ভোর থেকে বাস না পেয়ে ভোগান্তিতে পরেন অফিসমুখী যাত্রীরা। পরবর্তীতে সকাল ১০ টা হতে বাস চলাচল শুরু হয়।
ঠিক এক দিন আগে (৩ ফেব্রæয়ারি) জেলা প্রশাসক মাহমুদুল হক ঘোষণা দেন, আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে আমি গাড়ি ডাম্পিংয়ে দেওয়া শুরু করবো। আগামীকাল থেকে রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না। তার এই ঘোষণার পর রবিবার সকাল পর্যন্ত ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল।
চাষাঢ়ায় বিভিন্ন বাস কাউন্টারে সরেজমিনে গেলে উৎসব ও বন্ধন বাসের কাউন্টার কর্তৃপক্ষ জানান, রবিবার সকাল ১০টা পর্যন্ত বাস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। এসময় উৎসব পরিবহনের কাউন্টারের কর্মচারী সাব্বির বলেন, সকাল ১০ টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। ২নং রেল গেট হতে পুলিশ আমাদের বাস ছাড়তে দেয় নাই। পরে বাস কর্তৃপক্ষ মিটিং করে বাস ছাড়ার ব্যবস্থা করেন। এরপর থেকে স্বাভাবিকভাবেই বাস চলাচল করছে।
বন্ধন কাউন্টারে গেলে মো. রাশেদ বলেন, আমি বন্ধন‘র একটি বাসের মালিক। ১০ বছর ধরে আমরা রুট পারমিটের জন্য চেষ্টা করছি। কিন্তু এখনও তা পেতে সক্ষম হই নি। তাই আমাদের বাস নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচল করতে সমস্যা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (৩ ফেব্রæয়ারি) নগরীতে হকার ও যানজট নিরসনে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিসির মেয়র, সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তারা রুট পারমিট ছাড়া বাস চলাচল বন্ধ করতে একমত পোষণ করেন। জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, শহরে অবৈধ স্ট্যান্ড আমরা থাকতে দেব না। কালকে থেকে আমাদের টিম যাবে। সরকার অনেক শক্তিশালী। আমরা জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে ছিলাম। আমি খুবই আশান্বিত। আমরা কাল থেকে অভিযান পরিচালনা করবো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করার জন্য।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park