1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

আদমজী ইপিজেডে ইপিক গার্মেন্টসের খাবার খেয়ে দুই শতাধিক শ্রমিক বিভিন্ন হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টস নামক একটি পোশাক কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আক্রান্তরা নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মসিউদ্দিন মেজবাহ।

তিনি জানান, ইপিক গার্মেন্টসের প্রায় ৮ থেকে ৯ হাজার শ্রমিকদের নিয়ে বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। সন্ধ্যার পরে একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকে। পরে তাদের কয়েকজনকে খানপুর হাসপাতালে পাঠানো হয়। বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ জানান, আমাদের এখানে ২২ জন ভর্তি হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ইপিক গার্মেন্টসের এক কর্মকর্তা জানান, প্রায় দুই শতাধিক শ্রমিক ও তাদের সাথে আসা পরিবারের লোকজন দুপুরের খাবার খেয়ে অসুস্থ হলে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, ৩০০ শয্যা হাসপাতাল, সিদ্ধিরগঞ্জের আলিফ হাসপাতাল এবং প্রো-একটিভ হাসপাতালে পাঠানো হয়।

খলিল নামে এক শ্রমিক জানান, অনুষ্ঠানের খাবার খাওয়ার পর বিকেল থেকে হটাৎ বমি ও পায়খানা শুরু হয় তাদের এমনকি বাসায় খাবার নিয়ে সন্তানদের খাওয়ালে তারাও অসুস্থ হয়ে পড়েন।আক্রান্তের সংখ্যা ২ শতাধিকের বেশী বলে জানান অন্যান্য শ্রমিকরা।

এদিকে নিজেই অসুস্থ হয়ে সিদ্ধিরগঞ্জের আলিফ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়া ইপিক গার্মেন্টসের সহকারি ম্যানেজার (অপারেশন) ইমরান হোসেন মিরাজ হাসপাতালের বিছানায় শুয়েই জানান, আমাদের এখানে আগে যে খাবার খেয়েছি কোনদিন সমস্যা হয়নি। আগেও এমন অনুষ্ঠানে আমাদের কোন সমস্যা হয়নি। এই প্রথম সমস্যা দেখা দিয়েছে। এটা বিশ্বাস হচ্ছেনা। তবে যারা খাবারের কন্ট্রাক্ট নিয়েছে তাদের কোন সমস্যা হয়ে থাকতে পারে। আমাদের ম্যানেজমেন্ট খুব শক্ত ম্যানেজমেন্ট সেখানে এমন হবার কথা নয়।

তিনি আরো বলেন, আমাদের ৮ থেকে ৯ হাজার শ্রমিক রয়েছে। মোহাম্মদপুরের কোন এক লোকের কাছে এই খাবারের কন্ট্রাক্ট দেয়া হয়েছিল, মনে হয় তাদের এখান থেকেই সমস্যা হয়েছে। আমরা দুপুর দেড়টা থেকে ২ টার দিকে খাবার খেয়েছি। বিকেল ৪ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park