1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নগরীতে রোদ-কুয়াশার ছোঁয়াছুঁয়ি খেলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

কথায় আছে ‘মাঘে বাঘও কাপে’। অন্যান্য বছরগুলোতে জেলার গ্রাম্য এলাকাগুলোতে শীতের উপস্থিতি টের পেলেও নগরীতে এর প্রভাব তেমন পরে না। তবে এ বছরের শীতে কাবু নগরবাসী। বুধবার (২৪ জানুয়ারি) নগরীতে দুপুরের সময় রোদউজ্জল থাকলেও ঘন্টাখানেক পরে আবার আকাশে মেঘে ডেকে যায় সূর্য। দেখে মনে হয় এ যেন রোদ আর কুয়াশার ছোঁয়াছুঁয়ি খেলা চলছে। গতকালের তুলানায় নগরীর গড় তাপমাত্রা বাড়তির দিকে। তবে বিকেলের দিকে সূর্য না থাকায় আবারও তাপমাত্রা নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার বিভিন্ন ওয়েবসাইট অনুয়ায়ী, রাতে নগরীর তামপাত্রা আরো নামতে পারে এমনকি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, জেলার দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে ব্যাহত হতে পারে অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল। তবে দুপুরের দিকে মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় কমতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park