1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ‘স্মাইল’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন (অটিজম) শিশুদের সাথে ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠান করে ফতুল্লা থানা স্মাইল সংগঠন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সদরের শায়েস্তা খান রোড এলাকার সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফতুল্লা থানা স্মাইল শাখার সভাপতি ফাহিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ফতুল্লা থানার অভিভাবক শওকত আরা খন্দকার, বিশেষ অতিথি স্মাইল-ফতুল্লা থানা শাখার অভিভাবক রাহাদ চৌধুরী, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুল আমিন, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ট্রেজারার কমর উদ্দিন আহমেদ ও স্মাইল-ফতুল্লা থানা শাখার চিফ কন্ট্রোলার রোকন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অভিবাবক শওকত আরা খন্দকার বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাছ থেকে না দেখলে আসলে কল্পনাই করা যায় না যে ওরা কতটা প্রতিভাবান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা বা কোনো অভিশাপ নয়। আমাদের এ ধরণের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। সকলের একটু সুদৃষ্টিই পারে ওদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে। সবার সহোযোগিতা পেলে এই বাচ্চারা অন্য সুস্থ বাচ্চাদের মতো সমাজ এবং দেশের সম্পদে পরিণত হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, স্মাইল-ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি সাকিব চৌধুরী, সহ-সাংগঠনিক সিনথিয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মৌহুয়া, তথ্য বিষয়ক সম্পাদক কায়েস, সহ-কোষাধ্যক্ষ রাব্বী, সদস্য মিম, রূপা, মাশফি, জুনায়েদ ও ফাহাদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park