1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জনসভায় কাউন্সিলর রুহুলের তাক লাগানো বিশাল শোডাউন

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভায় তাক লাগানো বিশাল শো-ডাউন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। এর আগেও শামীম ওসমানের প্রতিটি সমাবেশে নাসিক ৮নং ওয়ার্ড থেকে রুহুল আমিনের নেতৃত্বে বিশাল মিছিল নজর কেড়েছে শহরবাসীর। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি)সকালে নাসিক ৮নং ওয়ার্ড বাস থেকে ট্রাকযোগে ০৫ হাজার নেতা-কর্মী নিয়ে মিছিলটি জনসভাস্থলে যোগ দেন কাউন্সিলর রুহুল। এসময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে নৌকার পক্ষে শ্লোগান দিতে দিতে জনসভায় আসেন।এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানারে, নেতা-কর্মী ও সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে নৌকা পক্ষে স্লোগান দেয়। নেতাকর্মীদের মুখে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আশপাশ। দুপুরে ইসদাইর একেএম শামসুজ্জোহা কমপ্লেক্স মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের শেষ জনসভায় বক্তব্য রাখেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সমাবেশে যোগদান কালে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, নির্বাচন বর্জনে দেশে বিএনপি -জামায়াতের ষড়যন্ত্র বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ রাজপথে আছে, রাজপথে থাকবে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধিকে অব্যাহত রাখার স্বার্থে তথা “স্মার্ট বাংলাদেশ” গঠনে নারায়ণগঞ্জের ৫টি আসনের ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাই। তিনি আরও বলেন, দেশের জনগণ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটদানের মধ্য দিয়ে অপশক্তিকে রুখে দিবে। ভোটাররা ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট প্রয়োগে পাশে থাকবো আমরা আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মীরা। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park