1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

নারায়ণগঞ্জে বসছে ৯১ পশুর হাট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচ উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় মোট ৯১ কোরবানির পশুর হাট বসবে। মঙ্গলবার (১১ জুন) জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদকে ঘিরে পাঁচটি উপজেলায় ও সিটি করপোরেশনে কোরবানির পশুর হাট ইজারা দেওয়ার সব প্রক্রিয়া ইতোমধ্যে জেলা প্রশাসনের ও সিটি করপোরেশনের পক্ষ থেকে শেষ হয়েছে। ইতিমধ্যেই উপজেলাগুলো ও শহরের বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে হাট। এবার, নারায়ণগঞ্জে মোট ৭৬টি পশুর হাটের ইজারা দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৫ হাটের ইজারা দিয়েছে সিটি করপোরেশন। সব মিলিয়ে মোট ৯১টি হাট বসবে পুরো নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয়u সরকারের উপ-পরিচালক মৌরীন করিম জানান, আমরা এ বছর জেলার পাঁচটি, উপজেলার ৭৬টি স্থানে পশুর হাটের ইজারা দিয়েছি। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসাইন জানান, এ বছর আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৫টি স্থানে পশুর হাটের ইজারা দিয়েছি। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গেল বছর নারায়ণগঞ্জে মোট ১ লাখ ৩ হাজার গরু কোরবানি হয়। এ বছর কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৬৬ হাজার ৮০৩। এর বিপরীতে জেলার পাঁচটি উপজেলায় প্রায় ১০ হাজার খামারে (যার মধ্যে ৪৩২৭ জন রেজিস্টার্ড ও বাকিগুলো মৌসুমি খামারি) ৪৩ হাজার ৬৬০টি ছাগল, ১ হাজার ৩৩৩টি ভেড়া ও ২৫ হাজার ৯৮৯টি গরু কোরবানির উপযোগী রয়েছে। কোরবানির জন্য চাহিদার বাকি পশুগুলো দেশের বিভিন্ন জেলা থেকে অন্যান্য বছরের মতো হাটগুলোয় আসবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park