1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেলিম ওসমান: মোহাম্মদ হাতেম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ কলেজের গর্ভনিং বডির সভাপতি ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, আজকে নারায়ণগঞ্জ কলেজ যে উন্নয়ণের পথ ধরে আসছে, এবং এই উন্নয়নে বিশাল অবদান রেখেছে যিনি। তিনি হলেন আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এমপি সাহেবকে বলবো আমাদের কলেজে ভারপ্রাপ্ত নিয়োজিত ছিলো যে ১৮ বছর, আপনার দিক নির্দেশনা ও সহযোগীতায় সেটা কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমাদের কলেজে অধক্ষ্য হিসেবে ড. রুমন রেজাকে এই বছর নিয়োগ দিতে পেরেছি। তিনি ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ অধক্ষ্য হয়েছেন এতে আমরা তাকে অভিনন্দন জানাই।
মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ কলেজ প্রঙ্গণে, জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত শহীদ মিনার, শেখ কামাল ভবনের অষ্টম তলার নির্মাণ কাজ, কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়ণে স্থাপিত ই-লাইব্রেরি কার্যক্রম ও জেলা পরিষদের পক্ষ থেকে কালচারাল ক্লাব ও স্পোর্টস ক্লাবকে সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কলেজের গর্ভনিং বডির সভাপতি ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। এছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধক্ষ্য ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ কলেজের সাবেক অধক্ষ্য (ভারপ্রাপ্ত) হরমুজ আলী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, নারায়ণগঞ্জ কলেজ গভনিং বডির প্রাক্তন সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু,সিটি কর্পোরেশনের কাউন্সিলর কামরুল হাসান মুন্না প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park