1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

গণবিজ্ঞপ্তি দিয়েও হলো না উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, ১০ জুন মোগড়াপারায় চলবে উচ্ছেদ অভিযান। তবে মানবতার খাতিরে এ উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য কায়সার হাসনাতের অনুরোধে উচ্ছেদ অভিযানটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
গত ৬ জুন এক গণবিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, ঢাকা (যাত্রবাড়ী)-কুমিল্লা (ময়নামতি)- চট্টগ্রাম-টেকনাফ (এন-১) জাতীয় মহাসড়কের আওতায় থাকা সোনারগাঁয়ের মোগড়াপারা চৌরাস্তার উভয়পাশের সরকারী ভূমিতে অবৈধভাবে নির্মিত ঘরবাড়ী/দোকান-পাট গড়ে উঠেছে। এতে করে বিভিন্ন মানুষ অবৈধভাবে বহু দিন ধরে ব্যবসা করে আসছেন। এ অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদের লক্ষে ১০ জুন (সোমবার) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
গণবিজ্ঞপ্তিতে অবৈধ দখলদার ও স্থাপনা নিজ দায়িত্বে ও নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে সওজ। উচ্ছেদের দিন দখলদার ও স্থাপনা সরানোর জন্য কোনরূপ অতিরিক্ত সময় দেওয়া হবে না বলেও জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পরিচালনা ও প্রশাসনের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনার কথা থাকলেও সোমবার মোগড়াপারায় কোন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি।

এব্যাপারে নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, জ্বী, সোমবারে মোগড়াপারায় কোন উচ্ছেদ অভিযান হচ্ছে না। স্থানীয় এমপি, পুলিশ ও প্রশাসনের অন্যান্য কমাকর্তাদের সাথে এনিয়ে আমাদের মিটিং হয়েছিল। এমপি কায়সার হাসনাতের কাছে অনেকেই অনুরোধ করেছেন, ঈদ পর্যন্ত কোন অভিযান না করা হয়। ঈদের পর যাতে এ উচ্ছেদ অভিযান পরিচলনা করা হয়। মিটিং শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানবিক দিক দিয়ে বিবেচনা করে আমরা ঈদুল আজহার আগ পর্যন্ত সেখানে কোন উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। ঈদের পর পুনরায় উচ্ছেদ অভিযানের জন্য দিন নির্ধারণ করা হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park