1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

আন্তর্জাতিক সেন্ডিকেট দেশে মাদক ঢুকাচ্ছে: চেয়ারম্যান চন্দন শীল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও স্কুলের গভনিংবডির সভাপতি চন্দন শীল বলেছেন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার দিক থেকে নারায়ণগঞ্জ হাই স্কুল শীর্ষে অবস্থান করছেন। বাচ্চাদের বলবো তোমরা মাদক থেকে দূরে থাকো। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খেয়ার রাখবেন যাতে স্কুল কলেজের আসে পাশে কোন ধরণের সিগারেট, চায়ের দোকান না গড়ে উঠে। মাদক সেবনের পর কিছু প্রতিক্রিয়া শরীরে দেখা দেয়। যদি এমন কোন প্রতিক্রিয়া তোমরা কোন শিক্ষার্থী বা সহপাঠীদের মধ্যে দেখতে পাও, তাহলে তাৎক্ষণিক সেই শিক্ষার্থীর ক্লাস টিচার, প্রিন্সিপাল ও অভিভাবকদের জানাতে হবে।

রবিবার (৯ জুন) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদকদ্রবের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার লক্ষে ও মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

চন্দনশীল বলেন, সারা পৃথিবীতে মাদক ছড়িয়ে আছে। মাদককে নির্মূল করা যাবে না, তবে মাদককে নিয়ন্ত্রণ করা যাবে। আমাদের বিভিন্ন মেডিসিনের মধ্যে মাদকের এলকোহল থাকে। নানা ওষধের মাদক দিয়ে তৈরী করা হয়, পারফিউম তৈরীতে এলকোহল ব্যবহার করা হয়। এছাড়া নানান জিনিসে মাদকের ব্যবহার করা হয়। এতে মাদককে নির্মূল করা সম্ভব না, তাই মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশে কোন মাদক উৎপাদন হয় না। আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশী। বাংলাদেশের উন্নয়ণে ঈশ্বানিত হয়ে একটা আন্তর্জাতিক সেন্ডিকেট আমাদের দেশে মাদকের চোরাচালানের মাধ্যমে মাদক ডুকাচ্ছে। আমাদের যুব সমাজকে ধ্বংস করার পায়তারা করছে। তাই আমাদের সকলকে মিলে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তোমাদের পড়াশোনায় মননিবেশ করতে হবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের বয়স বিবেচনায় রাখতে হবে, এরা খুব মন চঞ্চল থাকে। সব বিষয়ে তাদের কৌতুহল থাকে। তাদের পড়াশোনার বিষয়ে কৌতুহলি হতে হবে, তাদের সংস্কৃতিক বিষয়ে কৌতুহলি হতে হবে, খেলাধুলা ও শরীর চর্চায় কৌতুহলি হতে হবে। তবেই আমাদের ব্রেইন ভালো থাকবে, মন পবিত্র থাকবে, ধর্মীয় চিন্তা মাথায় থাকবে। তাহলে আমরা মাদক থেকে দুরে থাকতে পারবো।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সেমিনানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার পরিদর্শক (ইন্সপেক্টর) মো. জয়নুল আবেদিন, মো. খোরশেদ আলম ও প্রসিকিউটর ফৌজিয়া মুবাশ্বেরাহ নীলিমসহ স্কুলের ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park