1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

নাগরিক সমস্যা সমাধানে রাধানগরে মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগর গ্রামের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ জুন) সকালে রাধানগর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগরের কৃতি সন্তান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জলিল গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, আবু সুফিয়ান মাদবর, ডা. আবুল কালাম আজাদ।
মতবিনিময় সভায় ২টি ঈদগাহ সংক্রান্ত বিষয়ে সৃষ্ট সমস্যা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসী। এ সকল সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। তিনি বলেন, আমরা সকলেই এই গ্রামেরই বাসিন্দা। এখানে সবাই সবার আপন, আমরা সকলে একটি পরিবারের মতো। কিছু ভুল বোঝাবুঝির কারণে মনমালিন্যের সৃষ্টি হয়েছে। সকল মনমালিন্য ভুলে গ্রামের উন্নয়নের স্বার্থে পূর্বের ন্যায় আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো।
প্রেসক্লাব সাধারণ সম্পাদকের কথার সমর্থন করে উপস্থিত সকলেই ঐক্যবদ্ধভাবে গ্রামের উন্নয়নে কাজ করার এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রহিম ভেন্ডার, আবু তালেব গাজী, হাজী রহমান গাজী, দুলাল মোল্লা, নুর মোহাম্মদ টিটু, মোতালেব গাজী, খোরশেদ গাজী, নুর আলম মিন্টু, শরিয়ত উল্লাহ, ফালান সরদার, সাইফুল ইসলাম খোকন, শহিদুল্লাহ গাজী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park