1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

নারায়ণগঞ্জে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ শুরু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৭দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে নারায়ণগঞ্জে। শনিবার (০৮ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও বৃক্ষ রোপন করে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম। আরও উপস্থিত ছিলেন বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, ফতুল্লা ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলামসহ জেলা প্রশাসন ও ভুমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক এসময় বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানী ও ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত কাজ শেষ করতে পারে এজন্য ভুমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ভুমি সংক্রান্ত বিষয়ে কেউ যাতে কোনো প্রকার হয়রানীর শিকার না হয়, সকল কর্মকর্তা-কর্মচারীকে সেদিকে লক্ষ রাখতে হবে। কেউ হয়রানীর শিকার হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলেন জেলা প্রশাসক।
এছাড়া, আগামী সোমবার সদর উপজেলা ভূমি কার্যালয়ে গণশুনানি করার ঘোষণা দেন তিনি। নিজে উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের সেবা দেয়াসহ ভূমি সংক্রান্ত সকল সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বর্তমান জেলা প্রশাসক স্যার যোগ দেয়ার পর থেকে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকটা কমে এসেছে। স্যার নিজে অনেক কল দিয়ে, কথা বলে অবৈধ দখলদারদের হাত থেকে নিরীহ মানুষের জমি উদ্ধার করে দিয়েছেন। স্যার আসার পর থেকে নারায়ণগঞ্জে ভূমি বিষয়ে এক অভূতপূর্ব ও ইতিবাচক পরিবর্তন এসেছে।
এদিকে, জানা গেছে, ভূমি সেবা সপ্তাহে যেসব সেবা দেওয়া হবে সেগুলো হলো – অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা দেয়া। নিষ্পত্তিকৃত এল এ কেউসের ক্ষতিপূরণের চেক দেয়া। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ এবং তাৎক্ষীণকভঅবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল-নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ ভূমি সংক্রান্ত সকল বিষয়ে সেবা দেয়া।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park