1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

না.গঞ্জে দুদকের গণশুনানিতে ৫৫ অভিযোগ, তদন্তে ৫টি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। যা চলে দুপুর ১টা পর্যন্ত।
এসময় জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
আরও উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোরশেদ আলম, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাজহার হোসেন মাজুম। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। এসময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. জহুরুল হক বলেন, দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের আমরা একটু বেশি সম্মান করি। যাতে সে দুর্নীতি করতে আরও উৎসাহিত হয়। বিশ্বের কোন দেশ দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের সম্মান করে না। একজন ঋণ খেলাপি, দুর্নীতিগ্রস্থ সে যদি পাশের রাস্তা দিয়ে আসে, আমরা এগিয়ে যাই তাকে আনতে। কখনো বলি না, তুমি দুর্নীতিগ্রস্থ তোমাকে আমি এগোতে যাবো না; এমনটা করলে দুর্নীতি কমে আসবে। দুর্নীতির ব্যপারে বিশ্বের বহু দেশ অনেক আইন করেছে। আর আমাদের দেশে যে যত বড় দুর্নীতিগ্রস্থ তাকে তত বেশি সম্মান করি। আপনারা এদের ঘৃণা করুন। শুধু তাদের বলবেন, আপনি দুর্নীতিগ্রস্থ ব্যক্তি আমি আপনাকে পছন্দ করি না। এটা বলতে পারলে দেশের ৮০ভাগ দুর্নীতি কমে যাবে। তিনি বলেন, এমনিতেই নারায়ণগঞ্জ ধনী এলাকা, প্রভাবশালী এলাকা। যার প্রভাব বেশি, তার দুর্নীতিও বেশি। বিনা দুর্নীতিতে প্রভাবশালী হওয়া যায় না। বক্তব্য পর্ব শেষ শুরু হয় গণশুনানি। এসময় ৫৫জনের বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে করা বিভিন্ন অনিয়ম শোনেন দুদক কমিশনার ও অন্যানরা। জানা গেছে, গণশুনানিতে ডিপিডিসি, তিতাস, নির্বাচন কমিশন, টিটিআই, পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজউক, পাসপোর্ট অফিস, আনসার, বিমা ও অর্থিক অফিসার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা কারাগাড়, খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালসহ সিআইডি ও এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ঘুষ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন ভুক্তভুগিরা। ৫৫টির মধ্যে ৫টি অভিযোগ তদন্তের জন্য আমলে নেয় দুদক, যার সত্যতা প্রমানিত হলে মামলা করা হবে। এছাড়া কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান করা হয় এবং বেশি কিছু সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ঠ দপ্তর প্রধানদের সময় বেধে দেয় দুদক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park