1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

না.গঞ্জে পাচঁ বছরে পরিবেশ অধিদপ্তরের প্রায় ২২কোটি টাকা জরিমানা আদায়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

পরিবেশ রক্ষায় জনবল সংকটে রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর। বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বুধবার (৫ জুন) জেরা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই কথা জানান সংস্থাটির সহকারী পরিচালক শেখ মোজাহীদ। আর এই কারণে জেলার পরিবেশ রক্ষায় কিছুটা ঘাটতি রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সভায় গত ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত প্রায় পাঁচ বছর ধরে পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পরিচালিত অভিযান এবং অভিযানে আদায়কৃত অর্থ ও জব্দকৃত মালের একটি বিবরণী উপস্থাপন করা হয়।
বিবরণী থেকে জানা যায়, ২০১০ সাল থেকে নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু করে পরিবেশ অধিদপ্তর। আর গত পাঁচ বছরে ৬৩০টি বিভিন্ন পরিবেশ দূষণকারী কলকারখানা, অবৈধ ইটভাটা, বিভিন্ন পরিবহন, পলিথিন উৎপাদন প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সংস্থাটি। আর এসব অভিযানে ২১কোটি ৯০ লাখ ৭হাজার ৩২৩টাকা জরিমানা আদায় করে তারা। এছাড়া, এসকল অভিযানের মধ্যে বেশ কয়েকটি কারখানা সিলগালা, বিভিন্ন কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ মালামাল জব্দ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন মশিউর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমীন সাগরসহ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park