1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

জেল-জরিমানা দিয়ে পরিবেশ রক্ষা করা যাবে না………. না.গঞ্জ জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ জুন) সকাল ১০টায় প্রথমে র‌্যালি ও পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন মশিউর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমীন সাগরসহ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, নাগরিকদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের শীতলক্ষ্যা নষ্ট হচ্ছে, আমরা কারখানা মালিকদের বাধ্য করতে পারছি না এটিপি ব্যবহার করতে। অনেকের কাছে রয়েছে, তবুও তারা এটিপি ব্যবহার করছে না। আমরা একটা টিম করেছি; ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কলকারখানা অধিদপ্তর আর পিডাব্লিটি। এই একটা টিম প্রতি সপ্তাহে বিভিন্ন রুফটপ, কারখানা যেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই সেখানেসহ কোথাও না কোথাও যাচ্ছে। এই বছর ৪৭টি ইট ভাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নদীতে ময়লা-আবর্জনা ফেলে দিচ্ছি, মাথায়ও আসছে না যে আমি নদী টা নষ্ট করে দিচ্ছি। ডাইং এর রং বা কলকারাখানার বর্জ্য নদীতে ফেলে দিচ্ছি, আমার অনেক টাকা ইনকাম হচ্ছে; কিন্তু আমি আমার আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। জার্মানির একটি নদী আছে, সেটার অবস্থা আমাদের শীতলক্ষ্যার থেকেও বেশি খারাপ ছিলো। তারা ধিরে ধিরে নদীটাকে আবার সুস্থ করে তুলেছে। পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন অধিদপ্তর নিয়ে আমি কমপক্ষে ৮-১০টা মিটিং করেছি। একটি লং টাইম প্ল্যানের চিন্তা করেছি। কারণ একদিন-দুইদিন, এক-দুই বছরে কিন্তু আপনি শীতলক্ষ্যা বুড়িগঙ্গা নদীর পানি পরিস্কার করতে পারবেন না। এটা একটা লং প্রসেস। আমি দেখেছি শুধু কাউকে জেল দিয়ে, জরিমানা দিয়ে পরিবেশ রক্ষা করা যাবে না। আমার বিকেএমইএ’র সাথে কথা বলেছি, বিজিএমএ’র সাথে কথা বলেছি। ডাইং এসোসিয়েশনের সাথে কথা বলেছি। আমি চিন্তা করছি, সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ করবো। এই অবস্থা থেকে কিভাবে বেড়িয়ে আসতে পারি আমরা।
সিভিল সার্জন বলেন, আমাদের আশপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এই পরিবেশ রক্ষা করতে হলে এই বিষয়ে জানতে হবে আর এ বিষয়ে অনেক শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের অনেক অভ্যাস পরিবর্তন করতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চাড়া তুলে দেয় পরিবেশ অধিদপ্তর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park