1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না: জিলানী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আমরা হতাশ নই। আমরা একটা রাজনৈতিক দল করি। একটা রাজনৈতিক দল রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। বুধবার (৫ জুন) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কারা নির্যাতিত নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি সমিতিতে এ মিলনমেলার আয়োজন করা হয়। এস এম জিলানী বলেন, আমরা আন্দোলন করছি দেশের মানুষের ভোটের অধিকারসহ সব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা লড়াই করছি মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। নতুন করে পালানো শুরু হয়েছে উল্লেখ করে জিলানী বলেন, ‘ফখরুদ্দীন ও মঈন ইউ আহমেদের ওপর ভর করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। তারা কিন্তু বাংলাদেশে নেই; পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। নতুন করে পালানো শুরু হয়েছে। এরইমধ্যে ১৮ সালে যাদের ওপর ভর করে নির্বাচন করেছিল, সেই কুশীলব জেনারেল আজিজ পালাবার পথ খুঁজছে। আরেকজন এরইমধ্যে পালিয়েছে। সুতরাং আমাদের হতাশার কিছু নেই।’ তিনি বলেন, ‘আমাদের নেত্রী জনগণের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। শেখ হাসিনার নির্যাতনের ভয় দেখিয়ে বাংলাদেশ ত্যাগ করাতে পারবে না। আমরা বাংলাদেশেই থাকবো।’ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাসেল, ছালমা সুলতানা সুমা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, মোহাম্মদ উল্লা চৌধুরী ফয়সাল, আনোয়ার হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা, সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব ও মহানগর সদস্য সচিব মমিনুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park