1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

ব্যক্তিগত পছন্দ উপেক্ষা করে উদার মানসিকতা নিয়ে কাজ করবেন : রাজীব

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা নেতা মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, দলকে সুসংগঠিত করার জন্য আমরা কাজ করবো৷ আমরা যেন ব্যক্তিগত পছন্দকে উপেক্ষা করে সকলকে যেন ঐক্যবদ্ধ করা যায় এমন উদার মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন। বুধবার (৫ জুন) দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলসহ যে অঙ্গ সংগঠনগুলো বিগত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল। তাদের সাহসী ভূমিকা ছিল বিগত আন্দোলনে তাই আমি তাদের অভিনন্দন জানাই।

আমি জেলে দেখেছি। জেলে থেকেও নেতাকর্মীদের খোঁজ খবর রাখা, সংগঠনকে গতিশীল রাখার জন্য যে আপ্রাণ চেষ্টা তারা করেছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতি আমার আহ্বান। আমাদের মনে রাখতে হবে দলে আদর্শ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে আমরা আছি। সে আন্দোলনের জন্য দলকে শক্তিশালী করতে হবে। দেশের প্রয়োজনে সবচেয়ে প্রয়োজনীয় দলকে সুসংগঠিত করা।

এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park