1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

৬ মামলায় আদালতে গিয়াসউদ্দিনের হাজিরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ৬ টি পৃথক মামলায় হাজিরার দিন ধার্য্য থাকায় আদালতে হাজির করেছে পুলিশ। বুধবার (৫ জুন) সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয় গিয়াসউদ্দিনকে। পরে পৃথক ৬ টি মামলায় তাকে হাজিরায় উপস্থিত করা হয়। তবে ৬ টি মামলায় উচ্চ আদালতে জামিনে আছেন গিয়াসউদ্দিন। নাশকতা ও বিস্ফোরক আইনে জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত এ মামলাগুলোতে গিয়াসউদ্দিনের নাম রয়েছে। হাজিরা শেষে কঠোর নিরাপত্তায় তাকে আবারো কারাগারে নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ৬ টি পৃথক মামলায় আদালতে হাজিরা ছিল গিয়াসউদ্দিনের। এজন্য তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। এসব মামলায় তিনি উচ্চ আদালতে জামিনে আছেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গিয়াসউদ্দিন গত ১২ মে ঢাকা মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১৬ মে পুলিশ তাকে গত বছরের পহেলা নভেম্বর আড়াইহাজার উপজেলায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। এরপর ২৬ মে গিয়াসউদ্দিনকে ১২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। ১২ মামলার মধ্যে ফতুল্লা মডেল থানার চারটি, সিদ্ধিরগঞ্জ থানার চারটি, সোনারগাঁ থানার দুইটি, রূপগঞ্জ থানার একটি ও বন্দর থানার একটি মামলা রয়েছে। এদিকে গিয়াসউদ্দিনকে আদালতে আনায় খবরে আদালতে জড়ো হন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park