1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

তোলারাম কলেজের শিক্ষার্থীদের নিয়ে গর্বিত নন শামীম ওসামন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে সরকারী তোলারাম কলেজে নবীন বরণ অনুষ্ঠান উৎযাপিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও কলেজ ছাত্র-ছাত্রী সংসদের প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। প্রধান অতিথির বক্তেব্যে কলেজ নিয়ে নানা স্মৃতি বিজোরিত ঘটনা ব্যক্ত করেন তিনি। এসময় কলেজে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময়ে কলেজের শিক্ষার্থীদের উপর গর্বিত বোধ করেন না বলে তিনি মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের নিয়ে গর্বিত কিনা? উত্তর হলো, মোটেও না। কারণ, যখন কোন অন্যায় হয় তখন তোমাদের প্রতিবাদ দেখি না কেনো। ছাত্রলীগের ছেলেরা প্রতিবাদ করে, এটা তাদের কাজ। শামীম ওসমানও যদি কোন অন্যায় করে, তোমরা প্রতিবাদ করো না কেনো। তোমাদের কাজ হচ্ছে সমাজকে পরিবর্তন করে দেওয়া। পৃথিবীর অনেক দেশে শ্রমিক সমাজ আন্দোলন করে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন করেছে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park