নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের ট্যাকনিক্যাল সাপোর্ট সদস্য ডা. ক্যাপ্টেন সোলাঙ্কি। মঙ্গলবার (৪ জুন) সকালে মাছঘাট এলাকায় শীতলক্ষ্যা পাড়ের নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের চলা কাজ দেখতে আসেন তিনি। এ সময় নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান এই প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ডা. ক্যাপ্টেন সোলাঙ্কি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ