1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নবীন শিক্ষার্থীদের শাহ নিজাম ‘ভালো মানুষ হতে শিক্ষকদের পিতা-মাতার মতো সম্মান করো’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, এই তোলারাম কলেজ নিয়ে অসংখ্য স্মৃতি রয়েছে, এই তোলারাম কলেজ অনেক শিক্ষা দিয়েছে। সেই সময়ে তোলারাম কলেজের অধ্যক্ষ ছিলেন আকরাম সাহেব। যখন আমি বয়সে ছোট তখন এখানে আমি এক বক্তব্যে শুনেছিলাম, ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হিসেবে গড়তে সুশিক্ষিত হতে হবে, দেশের নেতৃত্ব দিতে হবে। দেশের মানুষের জন্য কাজ করতে হবে।
মঙ্গলবার (৪ জুন) সরকারী তোলারাম কলেজে নবীন বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন প্রমুখ।

শাহ নিজাম বলেন, যারা আজকে দেখছো আগামী দিনের সোনার বাংলাদেশ, যারা দেখছো আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ; সেই স্বপ্নের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা রাজপথ রক্তে রঞ্জিত করেছি। আগামী দিনের প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা পুলিশের নির্যাতনের শিকার হয়েছি, নারায়ণগঞ্জের রাজপথে রক্তাক্ত হয়েছি। কলেজে ছাত্র অধিকারের জন্য আন্দোলন করেছি, এর জন্য নির্যাতনের শিকার হয়েছি। এত আন্দোলনের পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে। এর জন্য আমি তোলারাম কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানাই। উনারা আমাদের সুশিক্ষায় শিক্ষিত করেছিলেন বলেই আমরা ন্যায় প্রতিষ্ঠায় সংগ্রাম করতে পেরেছি, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতা দেখাতে পেরেছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শিক্ষিত হবার পাশাপাশি একজন ভালো মানুষ হও। পিতা মাতার সম্মান করো, এলাকার গুণি ব্যক্তিদের সম্মান করো, শিক্ষক-শিক্ষীকাদের পিতা-মাতার মতো সম্মান করো। আমি বিশ্বাস করি তাদের দোয়ায় তোমরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park