1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

এবার বিআইডব্লিউটিএ’কে লালকার্ড দেখালেন আন্দোলনকারীরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

শীতলক্ষ্যা নদীর পাড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জে প্রবেশাধিকার ও প্রয়োজনীয় কাঠামোসহ একটি যাত্রী টার্মিনালের উন্নয়ণ বাস্তবায়নের প্রকল্প পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। আর এ প্রতিনিধি দলের সামনে লালকার্ড প্রদশনের কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনকারীদের এমন কর্মসূচির আগেই প্রকল্প পরিদর্শন করে চলে যান বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৪ জুন) সকালে বিআইডব্লিউটিএ’র কার্যালয়ের সামনে ‘লক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’র আয়োজনে এক সমাবেশ করে এই প্রতিবাদ জানানো হয়।
এদিকে, নারায়ণগঞ্জে প্রবেশাধিকার ও প্রয়োজনীয় কাঠামো সহ একটি যাত্রী টার্মিনালের উন্নয়ণ বাস্তবায়নের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শীতলক্ষ্যা নদীর পাড়ের প্রায় ৮০টির বেশী গাছ কেঁটে ফেলেছে। এর প্রতিবাদ জানিয়ে লক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী সভা সমাবেশ কর্মসূচি পালন করছে। এ অবস্থায় সকালে প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।
শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী কমিটির সভাপতি কবি আরিফ বুলবুলের সভাপতিত্বে সঞ্চালনা করেছেন সদস্য সচিব শুভ দেব। এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর‘র সমন্বয়ক নিয়ামুর রশিদ খান বিপ্লব, নির্বাহি সমন্বয়ক পপি রাণী সরকার, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, হাউয়াইন গিটার’র সাবেক সাধারণ সম্পাদক অঙ্কন রানা, প্রথম আলো বন্ধুসভার নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মিন্টু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park